আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি ঐক্যফ্রন্টের

গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি ঐক্যফ্রন্টের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি আ স ম আবদুর রব বলেছেন, পুলিশ, আনসারের তো যথেষ্ঠ ক্ষমতা নেই। কোনো বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী যাতে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সেটা আমরা বলেছি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

সোমবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে বৈঠকে যোগ দিতে আ স ম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। প্রতিনিধি দলে ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলুসহ আরো পাঁচ নেতা।

আ স ম রব বলেন, আমাদের প্রস্তাব উনারা (ইসি) বিবেচনায় নিয়েছেন। আমরা বলেছি- ইসি তো নিরপেক্ষ সংস্থা। আপনারা সিরিয়াস হবেন না। ‘আরও বলেছি নির্বাচনের পরও অর্থাৎ ২০১৯ সালের পরও তো দেশে আপনাদের থাকতে হবে। সেই কথাটা ভেবেই আপনারা দায়িত্ব পালন করবেন।’

ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছি আমরা চাই না, কেউ চায় না ভোটাররাও চায় না নির্বাচনে ইভিএম ব্যবহার হোক। ‘পোলিং এজেন্টদেরও নিরাপত্তা দিতে হবে। নির্বাচনের আগে ও পরে সাদা কাগজে তাদের কাছ থেকে কোনো সই নেওয়া যাবে না। ফল গণনার পর প্রথমেই তাদের দেখাতে হবে।’

উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত আছে নির্বাচন কমিশনের। রোববারের বৈঠকে এই বিষয়চি চূড়ান্ত হয়। জানানো হয়, তফসিলে ভোটের জন্য দেড় মাসের মতো সময় দেয়া হবে। এই হিসাবে ভোট হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

তার আগের দিন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এখনই তফসিল ঘোষণা না করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা শেষে ফ্রন্টের মুখপাত্র রব সাংবাদিকদেরকে বলেন, ‘নির্বাচনের পরও নির্বাচন কমিশনারদেরকে এই দেশে বাস করতে হবে। পরিবার-পরিজন নিয়ে থাকতে হবে। সেই বিষয়টিও তাদের ভেবে দেখতে বলা হয়েছে।’ ‘আমরা ৭ নভেম্বর সংলাপের পর ফলাফল না আসা পর্যন্ত তফসিল ঘোষণা না করতে বলেছি। তারা (ইসি) বিবেচনায় নিয়েছেন বলে তারা জানিয়েছেন।’

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ও তার জোটের শরিকদের সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম ব্যবহার না করার দাবিতে সাড়া দেননি প্রধানমন্ত্রী। এই অবস্থায় আগামীকাল বুধবার সীমিত পরিসরে আবার সংলাপে বসতে যাচ্ছে ঐক্যফ্রন্ট। আর এই সংলাপ শেষে বৃহস্পতিবার বা শুক্রবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে সংলাপের ফলাফল জানাতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় ভোটে ইভিএম ব্যবহার না করার দাবিও জানানো হয়। এ বিষয়ে রব সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা বলেছি, দেশের জনগণ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। তারপরও কেন ইভিএম ব্যবহারের জন্য তোড়জোড় হচ্ছে? তারা (ইসি) এই বিষয়টিও বিবেচনায় নিয়েছে।’ ভোটগ্রহণের আগেই সাদা কাগজে প্রিজাইডিং কর্মকর্তা কারও সই নেবেন না বলেও নির্বাচন কমিশনের কাছ থেকে আশ্বাস আদায় করেছে ঐক্যফ্রন্ট।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনারদের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা আছে কি না, এ নিয়েই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে বৈঠকের পরে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, উত্তপ্ত বাক্যবিনিময় নয়, ভেতরে গলার আওয়াজ এমনই ছিল।

সূত্র জানায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বৈঠকে বলেন, তাঁরা নির্বাচন কমিশনের প্রতি কোনো অনাস্থার কথা বলতে আসেননি। তবে এই নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই।

মান্নার বক্তব্যের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘আপনাদের (রাজনৈতিক দল) ওপরও তো জনগণের আস্থা নেই।’

সিইসির এই বক্তব্যের পর মান্না বলেন, ‘মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ।’

এরপর প্রতিনিধিদলের অপর সদস্য সুলতান মনসুর বলেন, সিটি করপোরেশন নির্বাচনে দেখা গেছে এক দলের নেতা আরেক জেলায় জেলে। এভাবে চলতে পারে না। তিনি ইসিকে সতর্ক করে বলেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন আর করা যাবে না।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত