আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সংলাপে সমাধান না হলে আঙ্গুল বাঁকা করা হবে : ঐক্যফ্রন্ট

সংলাপে সমাধান না হলে আঙ্গুল বাঁকা করা হবে : ঐক্যফ্রন্ট

সংলাপে সমাধান না আসলে আঙ্গুল বাঁকা করা হবে। শেখ হাসিনাকে এখনি গদি ছাড়তে হবে। এই অবৈধ সরকার নির্বাচনটাকেও খেয়ে ফেলেছে। শেখ হাসিনাকে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি মেনে নিতেই হবে, তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি প্যারোলে নয়, নিঃশর্ত দিতে হবে। খালেদা জিয়াকে কারাগারে নির্বাচন হবে না। সংলাপ চলবে খালেদার আবার প্রধানমন্ত্রী হবেন। খালেদা জিয়ার মুক্তি প্যারোলে নয়, নিঃশর্ত দিতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন হবে না। সংলাপ চলবে খালেদার আবার প্রধানমন্ত্রী হবেন।

তারা আরও বলেন, দুর্নীতি, লুন্ঠন, অনিরাপত্তা, অস্থিতিশীলতা, সন্ত্রাস, আইনের শাসন ও ন্যায় বিচারের অনুপস্থিতিতে মানুষ আজ উৎকন্ঠিত, অস্থির ও জর্জরিত। জনগণের ভোটাধিকার লুন্ঠিত। জনপ্রতিনিধিত্বহীন সরকার বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। ফলে দেশে গণতন্ত্র নেই। দুর্নীতি ও লুন্ঠনের মাধ্যমে ক্ষমতাসীনরা জাতীয় সম্পদ কুক্ষিগত ও দেশের সম্পদ বাইরে পাচার করছে।

বক্তারা বলেন, চারদিকে শুধু লুটপাট আর খাওয়া। ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। এই অবৈধ সরকার নির্বাচনটাকেও খেয়ে ফেলেছে। শেখ হাসিনাকে দাবি মেনে নিতেই হবে, তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

সরকারের পদত্যাগ,নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

এর মধ্যেই সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে দলে দলে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী এলাকা। তাদের হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা যায়। দেখা যায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানারও।

রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে আগত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল ও নানা স্লোগানে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা স্লোগানে স্লোগানে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।

দুপুর একটার পর সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে আশপাশে প্রতিটি সড়কে যানজটের সৃষ্টি হয়। রাজধানীর প্রেসক্লাব এলাকার সড়কটিতে এ মুহূর্তে যানচলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে শাহবাগমুখী যানবাহনগুলো এখন বন্ধ রয়েছে।

জনসভায় সভাপতিত্ব করছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথির বক্তব্য দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেএসডি সভাপতি আসম আবদুর রব। সমাবেশে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য দেবেন। জনসভা শুরু হওয়ার পর ইতোমধ্যে বক্তব্য রাখেন আফরোজা আব্বাস, শফিউল বারী বাবু, রাজিব আহসান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত