আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অধিকারের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন

অধিকারের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন

নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা হিসেবে 'অধিকার' এর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। গত সোমবার সংস্থাটির নিবন্ধন বাতিল করে ইসি। মঙ্গলবার বিষয়টি জানিয়ে অধিকার সভাপতিতে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়। 

অধিকার মানবাধিকার সংগঠন হিসেবে কাজ করলেও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ইসিতে নিবন্ধিত ছিল।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, প্রতিষ্ঠানটির এনজিও ব্যুরোর নিবন্ধন না থাকা, রাষ্ট্র ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত হলো সংস্থাটিকে সংবিধিবদ্ধ কোনও প্রতিষ্ঠান অথবা এনজিও ব্যুরোতে নিবন্ধিত হতে হবে।

অধিকার (নিবন্ধন নং-১৪)-এর এনজিও বিষয়ক বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ এর ৬-এর-২ উপধারা অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো।

তবে মাত্র ৪ মাস আগে সংস্থাটি ইসির শর্ত মেনে কাগজপত্র জমা দিয়ে পর্যবেক্ষকের নিবন্ধন নবায়ন করেছে।

সাধারণত, কোনো সংস্থার নিবন্ধন বাতিল করতে হলে তা আগে ইসি থেকে অভিযোগের বিষয়ে নোটিশ দেয়ার কথা। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে সংস্থাটিকে শুনানির জন্য আবেদন করতে হয়।

এরপর ইসির সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে সংস্থাটিকে অবহিত করা হয়। কিন্তু অধিকারের নিবন্ধন বাতিলের ক্ষেত্রে ইসি কোনও ধরনের শুনানির সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছে সংস্থার কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত