আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন খালেদা জিয়া

৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন খালেদা জিয়া

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আসনগুলো হলো, ফেনী-১, বগুড়া-৬ ও ৭। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

সকাল ১০টা ৫০ মিনিটে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন।

এর পর পরই খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।

এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন।

এ সময় তারা ফরমের নির্ধারিত মূল্যও পরিশোধ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি থাকায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আদালত যদি তাকে অনুমতি দেন সেক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, গতকাল জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের যাওয়ার ঘোষণার দেওয়ার পরই বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। সেই সাথে ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।’

এ ছাড়া গতকাল রোববার ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার দেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।

এদিকে, মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত