আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৪ হাজার ৩৬৭টি মনোনয়ন বিক্রি করেছে আ.লীগ, আয় ১৩ কোটি টাকা

৪ হাজার ৩৬৭টি মনোনয়ন বিক্রি করেছে আ.লীগ, আয় ১৩ কোটি টাকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় ৪ হাজার ৩৬৭টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ সোমবার মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার ছিল শেষ দিন। এদিন ৩৩২টি মনোনয়নপত্র বিক্রি হয়। গেল চারদিনে সর্বমোট ৪হাজার ৩৬৭টি মনোনয়নপত্র বিক্রি হয়। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ছিল ৩০ হাজার টাকা। যা থেকে আওয়ামী লীগের দলীয় ফান্ডে জমা হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

গেল শুক্রবার থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমার কাজ শুরু হয়।আটটি বিভাগের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলটির বর্ধিত অফিসের দোতলা ও তৃতীয়তলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের ভিড়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয় ঘিরে ছিল উৎসবের আমেজ। মনোনয়নপত্র কিনতে প্রত্যাশীরা দলবল নিয়ে ধানমন্ডিতে হাজির হন।

ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ ডিসেম্বর এবং প্রত্যাহারের তারিখ ৯ ডিসেম্বর। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সোমবার এ নির্দেশনা দেওয়া হয়।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোটের নতুন তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত