আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রথম দিনে বিএনপির ১ হাজার ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি

প্রথম দিনে বিএনপির ১ হাজার ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দিনে এক হাজার ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এ মনোনয়নপত্র বিক্রি হয়।

সোমবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের তারিখ পেছানোর কারণে দলের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

বিএনপির মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হচ্ছে ২৫ হাজার টাকা।

রোববার পৃথক সংবাদ সম্মেলন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার রাজনৈতিক দলগুলোর দাবিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।পুনঃতফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আর মনোনয়নপত্র দাখিলের সময় ১৯ নভেম্বর থেকে পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই করা হবে ২ ডিসেম্বর ও প্রত্যাহার ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ১০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সন্ধ্যায় এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এ তথ্য প্রকাশ করে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত