আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট করেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)।দলীয় মনোনয়র ফরম বিক্রির তৃতীয় দিন শেষে মঙ্গলবার বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে। আলাপ-আলোচনার মধ্য দিয়েই দু'একদিনের মধ্যে মহাজোটের আসন বন্টন চূড়ান্ত হবে।

এসময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, যত দ্রুত সম্ভব মহাজোটের আসন বণ্টন শেষ হবে। চুলচেরা বিশ্লেষণে চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে, তারাই জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচন জোট বেঁধেই করেছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

এদিকে জাতীয় পার্টির কার্যালয় সুত্রে জানা গেছে, তিন দিনে এক হাজার ৯৮৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী  বৃহস্পতিবার পর্যন্ত ফরম বিক্রি করা হবে। শনিবার শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত