আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যৌনকর্মীদের পুনর্বাসনে হাইকোর্টের রোল

যৌনকর্মীদের পুনর্বাসনে হাইকোর্টের রোল

দেশের পতিতালয়গুলো বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে যৌনকর্মীদের পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, সমাজকল্যাণ সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওমর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মো. মোখলেসুর রহমান।

পরে অ্যাডভোকেট ওমর শরীফ জানান, দেশের সকল পতিতালয় বন্ধ করার জন্য এবং যৌনকর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তারপরও দেশের বিভিন্ন অঞ্চলে অনেক পতিতালয় রয়েছে। সেখানে কাজের কথা বলে বিভিন্ন অঞ্চল থেকে তরুণী, বিধবাদের পাচার করছে। তাই পতিতালয় উচ্ছেদ এবং যৌনকর্মীদের পুনর্বাসনের নির্দেশনা চেয়ে  আইনজীবী সোহেল ইসলাম খান এবং শফিকুল কাজল রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন  আদালত।

চলতি বছরের ২৩ জুন একটি জাতীয় দৈনিকে ‘কিশোরীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, স্বামী-স্ত্রী গ্রেফতার’  এবং ৫ জানুয়ারি অপর একটি জাতীয় দৈনিকে ‘চাকরির কথা বলে দুই কিশোরীকে পতিতালয়ে বিক্রি, অতঃপর...’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। রিটে এসব প্রতিবেদন সংযুক্ত করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত