আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

নির্বাচন পেছানোর বিষয়ে পরে জানাবে ইসি

নির্বাচন পেছানোর বিষয়ে পরে জানাবে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ পেছানোর কথা বলেছে। নির্বাচন কমিশন বলেছে, জানুয়ারিতে অনেক বিষয় আছে, তারপরও নির্বাচন কমিশন বৈঠকে বসে পরীক্ষা-নিরীক্ষা করে পরে এ বিষয়ে জানাবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হলে এখানে অনেকগুলো রি-ইলেকশন করতে হতে পারে। গেজেটের ব্যাপার আছে, বিশ্ব ইজতেমার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে জানুয়ারিতে করা হলে নির্বাচনটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে।

তিনি বলেন, আজ নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ইসি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না হয়, বিষটি ওনারা খতিয়ে দেখবেন। আসলে ওখানে বিষয়টা কী হয়েছে, এটা পুলিশের কাছে জানতে চাওয়া হবে।

এমন ঘটনার পর নির্বাচন কমিশন আরো জোরালো পদক্ষেপ নেবে কি না? এ প্রশ্নের জবাবে সচিব বলেন, যখন তফসিল ঘোষণা করা হয়, সকল আইনশৃঙ্খলা বাহিনীসহ জনপ্রশাসন নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত হয়। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্দেশনা দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করবে।

ভালো পরিবেশ চেয়েছে ঐক্যফ্রন্ট, আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সকল জোটে, আমরা খেয়াল করেছি, মনোনয়নপত্র বিতরণ এবং জমা প্রদান উৎসবমুখরভাবে চলছে।

সচিব আরো বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ আচরণবিধি লঙ্ঘন নয়। তবে নয়াপল্টনে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেটা কেন ঘটল তা আমরা খতিয়ে দেখব। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি স্বাভাবিক, এটাকে আচরণবিধি লঙ্ঘন বলা যাবে না। আওয়ামী লীগের ক্ষেত্রেও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহের চিত্র আমরা দেখেছি।

রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন, এটা আচরণবিধি লঙ্ঘন কি না? এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আমরা দেখব, এটা আচরণবিধি লঙ্ঘন কি না।

আরেক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের পরে এবং বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে শো ডাউন না করার নির্দেশনা দেওয়া হয়েছে, বিষয়টা এমন না। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন, এটা স্বাভাবিক বিষয়। আমরা চিঠি দিয়েছি, যেন ভবিষ্যতে তারা যখন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেবেন, সেখানে যেন বড় ধরনের শো ডাউন না হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত