আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ধানের শীষ নিয়ে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট

ধানের শীষ নিয়ে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারা। বৃহস্পতিবার মতিঝিলে দুপুরে ফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহবায়ক মান্না সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের  জাতীয় ঐক্যফ্রন্ট আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।’

নয়া পল্টনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের ওপর গতকাল পুলিশি হামলার নিন্দা জানিয়ে মান্না বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে, সরকার যেকোনোভাবে বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য সব রকমের উস্কানি দিচ্ছে। আমরা এই উস্কানি প্রতিরোধ করব।’

তিনি বলেন, ‘আমরা ধৈর্য্য ধরব। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, সব ধরনের বাধা উপেক্ষা করে আমরা নির্বাচন করব। মানুষের মধ্যে যে সাড়া দেখতে পাচ্ছি তাতে আমাদের বিশ্বাস, এই নির্বাচনে একটা ভোট বিপ্লব হবে স্বৈরাচারের বিরুদ্ধে।’

জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে আসন বণ্টন হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘হয়নি। তবে আমরা একটা যাত্রা শুরু করেছি। আমাদের সবার মার্কা হবে ধানের শীষ।'

ফ্রন্ট বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন- ওবায়দুল কাদেরের (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা নিয়ে তার এতো দুশ্চিন্তা করবার কিছু নেই। আমরা ভোটের ফলাফল দেখবার পর নিজেরাই ঠিক করে নিতে পারব কে প্রধানমন্ত্রী হবেন।'

বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে গতকালের সহিংসতার সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, পুলিশের দুটি গাড়ি ভাঙা এবং ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা তার পেছনে সরকারি দলের লোকজনের হাত আছে।'

মান্না বলেন, অসমর্থিত কিন্তু বিশ্বাসযোগ্য খবরে প্রকাশ যে, যুব লীগ ও ছাত্রলীগের হেলমেট পরে ওই যে কোটা ও নিরাপদ সড়কের আন্দোলনের সময়ে হেলমেট বাহিনীকে দেখেছিলাম, সেই হেলমেট বাহিনী সেখানে তৎপর ছিল। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি।

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত