আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘একজনের কারণে তিস্তা চুক্তি হলো না’

‘একজনের কারণে তিস্তা চুক্তি হলো না’

পিকেএসএফ’রএর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান বলেছেন, একজনের কারণে তিস্তা চুক্তি হয়েও হল না। এ প্রসঙ্গে তিনি কারো না উল্লেখ করে আরো বলেন, তিস্তা চুক্তি লেখাও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মেষ তা হল না। এটা আমাদের জন্য ভালো হল না। আমাদের কষ্ট বাড়ল আরও।

দেশের সব নদী আন্দোলনের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে রোববার এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। রিভার ফোরাম-২০১৮ আয়োজন করে নদীবিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপল। সহ-আয়োজক হিসেবে ছিল জাতীয় নদী রক্ষা কমিশন, পিকেএসএফ এবং সুইডিশ সরকারের অর্থায়নে দক্ষিণ এশীয় আন্তঃসীমান্ত নদীবিষয়ক প্রকল্প ট্রোসার সহযোগী সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস) ও গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে)। ‘লিসেনিং টু দ্য গ্রাসরুট’ এই প্রতিপাদ্য নিয়ে নদী সুরক্ষায় সক্রিয় ৬৩টি নদী অঞ্চলের ৮০টির বেশি নাগরিক ও তরুণ সংগঠন অংশ নেয় এই ফোরামে।

আলোচনা সভায় ড. কাজী খলিকুজ্জামান আরো বলেন,উজানের দেশ থেকে বর্ষায় আমাদের পানি আসে। তখন কেউ প্রতিবাদ জানিয়ে বলেন, বর্ষায় ভারত গে খুলে দেয় তাই বাংলাদেশ পানিতে সয়লাব হয়ে যায়। কিন্তু এতথ্য ঠিক নয়। বন্যায় যে কোন ব্যারাজের গেট খুলে রাখতেই হবে।

তিনি বলেন, তাছাড়া বাংলাদেশ ভাটির দেশ। পানি বাংলাদেশ দিয়েই নামবে। অন্য কোন পথ নেই উজানের পানি নামার। আসলে আমাদের সমস্যা হচ্ছে শুষ্ক মৌসুম নিয়ে। বর্ষায় সয়লাব হয়ে যায় দেশ , আর শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পাচ্ছে না। একটি মাত্র নদী নিয়ে দু’দেশের মধ্যে চুক্তি হয়েছে। অথচ আমাদের জীবিজীবিকা সংস্কৃতি নদীর ওপর নির্ভরশীল। এদিকে অনুষ্ঠানের শুরুতেই তিনি আয়োজকদের উদ্যোগকে স্বাগত জানান তিনি। তিনি বলেন, ‘নদী দখল হচ্ছে, জলাশয় দখল হচ্ছে ও ব্যাংক দখল হচ্ছে। আমাদের এসমস্থ দখলদারীত্বের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। দূষণ সাধারণ মানুষ করে না। তাই নদী রক্ষার্থে জন আন্দোলন জোরদার করা জরুরি।’

অনুষ্ঠানে প্রধান অতীথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশন-এর চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমাদের নদী আজ সমস্যা সংকুল, তাই আমাদের জীবনও আজ সমস্যা সংকূল। নদীর সাথে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা জড়িত। নদী দেখলে আজ কান্না পায়। বুড়িগঙ্গা দখল হয়ে গেছে। ধলেশ্বরী দখল হচ্ছে। তুরাগ উপর তৈরী হয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল সেন্টার। এটা কিভাবে হয়?। আপনারা স্থানীয় প্রশাসনকে চাপ দিন’।

রিভারাইন পিপলের মহা সচিব শেখ রোকন স্থানীয় পর্যায়ে নদী আন্দোলনের গুরুত্ব সম্পর্কেকে বলেন, ‘নদী সুরক্ষার ক্ষেত্রে ধারণা ও সমাধান সব সময় ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়। মাঠ পর্যায়ের নদী কর্মীদের কথা শোনা হয় না। কিন্তু স্থানীয় পর্যায়ে যারা নদির রক্ষায় প্রতিনিয়ত সংগ্রাম করছে। যারা সমস্থ চাপ-তাপ সহ্য করছে তাদের আন্দোলন সম্পর্কে জানতে চাই। আমরা এই পারথক্য দূর করতে চাই। আমাদের এই মিছিল বড় করতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে অক্সফামের কর্মসূচি পরিচালক এমবি আখতার বলেন, ‘আমাদের নদীর জীববৈচিত্র বাঁচাতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক গবেষণার দিকে জোর দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি নারী অধিকার নেত্রী খুশি কবীর, ধরলা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক এস এম আব্রাহাম লিঙ্কন ও পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিমউদ্দিন। দিনব্যাপী এই আয়োজনে তিনটি কারিগরি অধিবেশনে আলোচনা হয়।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। রিভারাইন পিপলের সভাপতি ড. মাসুদ পারভেজ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সিএনআরএসের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত