আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভিডিও কনফারেন্সে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক, আ.লীগের অভিযোগ

ভিডিও কনফারেন্সে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক, আ.লীগের অভিযোগ

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ও দিক-নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলছে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।  

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তারেক রহমানের ভিডিও কনফারেন্স সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল ৯টা ১০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। তবে মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে তারেক রহমানের এই ভিডিও কনফারেন্সের ব্যাপারে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশানার মো. রফিকুল ইসলাম বলেছেন, তথ্য-প্রমাণসহ কেউ অভিযোগ করলে তারেক রহমানের বিষয়ে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

একজন দণ্ডিত পলাতক আসামি এটা করতে পারেন কি না— এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সাংবাদিকেরা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু মনিটরিং করার ক্যাপাসিটি নাই। কেউ যদি তথ্য-প্রমাণসহ আমাদের কাছে অভিযোগ করেন, আইনের মধ্যে থেকে কিছু করার থাকলে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেব।’

তিনি বলেন, ‘আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা বসে কি করা যায় সেটি পর্যালোচনা করে দেখে সিদ্ধান্ত নেয়া হবে।’

তারেক রহমান দেশে থাকলে ভিডিও কনফারেন্স করতে পারতেন কি না— এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘দণ্ডপ্রাপ্ত হলে অবশ্যই তার জেলে কিংবা পলাতক থাকার কথা। জেলে থাকলে তার পক্ষে এমন কাজের সুযোগ নেই। জামিনে থাকলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু, তারেক রহমানের ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। আইনের কাভারেজ কতটুকুম কি আছে, সেগুলো দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

প্রসঙ্গত, পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত