আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তারেক রহমানের ভিডিও কনফারেন্স আচরণবিধি লঙ্ঘন নয় : ইসি

তারেক রহমানের ভিডিও কনফারেন্স আচরণবিধি লঙ্ঘন নয় : ইসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে রয়েছেন। তিনি অনলাইনের মাধ্যমে তাদের প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। এতে ইসির কিছু করণীয় নেই।’

এর আগে, গতকাল প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ইসিতে অভিযোগ জানায় আওয়ামী লীগ। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন কমিশন অফিসে গিয়ে এ অভিযোগ করে।

অবশ্য এর আগে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের বিষয়ে কোনো অভিযোগ পেলে কমিশন বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেবে।’


নয়াপল্টনের সংঘর্ষ ফৌজদারি অপরাধ :
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে হেলালুদ্দীন বলেন, ‘গত ১৪ নভেম্বর নয়াপল্টনে অনাকাঙ্ক্ষিত ঘটনার অডিও, ভিডিও ও স্টিল ছবিসহ বিস্তারিত প্রতিবেদন আইজিপির কাছে চাওয়া হয়েছিল। তিনি প্রতিবেদন দিয়েছেন। এতে দেখা যায়, পল্টনের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। এ ঘটনার তদন্ত চলতে আপত্তি নেই। এতে বাধা দেবে না ইসি।’

তিনি বলেন, ‘তবে এ ঘটনার সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিদের অহেতুক হয়রানি না করতে আইজিপিকে নির্দেশনা দেয়া হয়েছে।’

পোস্টারে খালেদা-তারেকের ছবিতে বাধা নেই :

দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হয়েছে। তাদের ছবি দলীয় প্রধান হিসেবে প্রার্থীরা পোস্টারে ব্যবহার করতে পারবেন কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘ব্যবহার করতে চাইলে পারবেন। এটা রাজনৈতিক দলের দলীয় সিদ্ধান্ত। আইনে কোনো সমস্যা নেই।’

এ সময় বিএনপির দেয়া মামলা-গ্রেফতারের তালিকার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির তালিকায় ৮ নভেম্বরের আগের কিছু ঘটনা রয়েছে। সেগুলোর বিষয়ে ইসির কিছু করার নেই। তবে তফসিলের পরেরগুলো সম্পর্কে বিএনপি বিস্তারিত বর্ণনা না করায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে আলোচনা করা হবে।’

৯০ শতাংশ প্রচারণা সামগ্রী সরেছে :
আগাম নির্বাচনী প্রচারণা অপসারণের বিষয়ে ইসি সচিব বলেন, সারা দেশ থেকে এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ আগাম নির্বাচনী প্রচারণা সরানো হয়েছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। যারা এখনও সরারনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো সরাতে আজ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কি না তা দেখার জন্য এরই মধ্যে প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত