আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পর্যবেক্ষকরা ‘মূর্তির মতো দাঁড়িয়ে থেকে’ পর্যবেক্ষণ করতে হবে : ইসি সচিব

পর্যবেক্ষকরা ‘মূর্তির মতো দাঁড়িয়ে থেকে’ পর্যবেক্ষণ করতে হবে : ইসি সচিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের ‘মূর্তির মতো দাঁড়িয়ে থেকে’ পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

২০ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচনে অংশ নিতে যাওয়া দেশি পর্যবেক্ষকদের করণীয় সম্পর্কে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘আমরা ব্রিটেনে কতগুলো পুলিশ দেখি, (আপনারা) দেখেন নাই? ব্রিটেনে পুলিশ আছে, এইভাবে স্ট্যাচুর (মূর্তি) মতো দাঁড়িয়ে থাকে, গলায় ঝুলিয়ে। (তারা) শুধু দেখবে, অবজার্ভ (পর্যবেক্ষণ) করবে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সাংবাদিকরা পর্যবেক্ষকদের সামনে ক্যামেরা ধরবেন। কিন্তু আপনারা কোনো কথা বলতে পারবেন না। তারা (সাংবাদিক) বলবে, আপনি একটু বলেন, মনের উৎসাহে চেহারা দেখানোর জন্য কমেন্ট করতে পারবেন না। লাইভে (সরাসরি সম্প্রচার) করতে পারবেন না, ইন্টারভিউ (সাক্ষাৎকার) দিতে পারবেন না।’

হুঁশিয়ারি দিয়ে ইসি সচিব জানান, পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেওয়ার আগে পর্যবেক্ষক সংস্থাও কোনো কথা বলতে পারবে না। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলতে পারবে। এসব নিয়ম ভঙ্গ করলে সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দেশি পর্যবেক্ষকরা কী করতে পারবেন আর কী করতে পারবেন না—সেই করণীয় তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ব্রিফিংয়ের কার্যপত্র সূত্রে জানা যায়, সহকারি প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না পর্যবেক্ষকরা। ভোট প্রদানের গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোট কক্ষে জটলা করতে পারবেন না। এমন কোনো আচরণ বা কাজ করা যাবে না, যা কোনো দলের প্রার্থীর পক্ষে যায়। কোনো দলের বা প্রার্থীর পোস্টার সংবলিত পোশাক, ক্যাপ বা অন্য কিছু পরিধান/বহন করা যাবে না। লিখিত প্রতিবেদন জমা দেওয়ার আগে সংবাদমাধ্যমে মন্তব্য করা যাবে না।

ভোট গ্রহণের দিন নির্বাচন কমিশন থেকে দেওয়া পর্যবেক্ষক পরিচয়পত্রটি সবসময় গলায় ঝুলিয়ে রাখতে হবে। ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তার কাছে নিজের পরিচয় দিয়ে পর্যবেক্ষণ শুরু করবেন। এ সময় ভোট গ্রহণের কাজে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে দিকেও খেয়াল লাখতে হবে পর্যবেক্ষককে। অন্য পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদেরকেও পর্যবেক্ষণ কাজে সহযোগিতা করার পরামর্শ দেয় ইসি।

এ ছাড়াও পর্যবেক্ষণ নীতিমালা মেনে চলার পরামর্শ দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত