আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

কুখ্যাত রানা-বদিদেরও বাদ দিচ্ছে না আ.লীগ, একজনের বাবা আরেকজনের স্ত্রীকে মনোনয়ন

কুখ্যাত রানা-বদিদেরও বাদ দিচ্ছে না আ.লীগ, একজনের বাবা আরেকজনের স্ত্রীকে মনোনয়ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়ছেন বিতর্কিত সংসদ সদস্য  আমানুর রহমান খান রানা ও আব্দুর রহমান বদি।

মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানার জায়গায় তার বাবা আতাউর রহমানকে এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আব্দুর রহমান বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, সারা দেশে এ দুটি আসন নিয়ে কিছুটা বিতর্কিত অবস্থার অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবার থেকেই তো প্রার্থী হচ্ছে, সাংবাদিকদের এ কথার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবারের সবাই কি খারাপ লোক? আর যার কথা বলা হচ্ছে, সে খারাপ লোক, সেটা কি প্রমাণিত? বদি সম্পর্কে যে অভিযোগ আছে, সেটা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন? তারপরেও আমরা সেখানে বিকল্প বেছে নিয়েছি।

তিনি বলেন, টাঙ্গাইলের সাংসদ একটি মার্ডারের (হত্যা) অভিযোগে কারাগারে রয়েছেন। আপনাদের একটা কথা বলি, সার্ভে রিপোর্টে টাঙ্গাইলে এগিয়ে আছে রানা, অনেক বেশি ব্যবধানে। কক্সবাজারেও এগিয়ে রয়েছে বদি। তারপরেও তাদের বাদ দিয়েছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত