আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রধানমন্ত্রীও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না : ইসি সচিব

প্রধানমন্ত্রীও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না : ইসি সচিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোনও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী কোনও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তবে তা হবে আচরণবিধি লঙ্ঘন। এছাড়া কোনও প্রকার চাঁদা, মসজিদ, মন্দিরে চাঁদা দেয়া যাবে না।

সচিব বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি-নির্বাচনকালীন এই সময়ে কোনও প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে নতুন কোনও প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে।

তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনও উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেয়া, ভিজিএফ কার্ড দেয়া, মানুষকে সহযোগিতা করা, এগুলো যাতে না করা হয়। আমরা মনে করি, এবারের নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

হেলালুদ্দীন বলেন, আগামীকাল বিশেষ আইনশৃঙ্খলা সভা হবে। নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারদের (এসপি) একত্রে একটি সভা করে থাকি। কিন্তু এবার রিটার্নিং কর্মকর্তাদের আলাদাভাবে ব্রিফ করেছি। ইতোমধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করেছি। কালকে পুলিশ সুপারদের (এসপি) ব্রিফ করা হবে। ২৪, ২৫, ২৬ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আমরা ব্রিফ করবো। এরপর আশা করি, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটা লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে পারব।

ইসি সচিব আরও বলেন, সভায় আমরা আলোচনা করব, যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হয়। নির্বাচনের প্রতীক পেলেই সব দল প্রচার শুরু করবে। তার আগেই যাতে মনোনয়ন পাওয়া প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড পান, সে জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত