আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দাদা সালমান রহমান বাবা নাজমুল হুদাকে চ্যালেঞ্জ দিয়ে ধানের শীষে অন্তরা হুদা

দাদা সালমান রহমান বাবা নাজমুল হুদাকে চ্যালেঞ্জ দিয়ে ধানের শীষে অন্তরা হুদা

প্রধানমন্ত্রীর বেসরকারী ঘাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমান এফ.রহমান। তারই ভাতিজা সাবেক বিএনপি নেতা ব্যরিস্ট্রার নাজমুল হুদা আর নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা হুদা। পারিবারিকভাবে তারা অনেকটা একই পরিবারেরই অংশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবার লক্ষ্য নিয়ে একই পরিবারের তিনজনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে পার্থক্য হচ্ছে, সালমান এফ রহমান ও তার ভাতিজা চেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন আর হুদা কন্যা অন্তরা হুদা চেয়েছেন বিএনপির ধানের শীষে মনোনয়ন। আবার সালমান এফ রহমান ও অন্তরা হুদা ভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পত্র নিলেও তাদের আসন একই। দুজনেই ঢাকা-১ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন নিজ নিজ দলের কাছ থেকে।

অন্যদিকে নাজমুল হুদা নৌকার মনোনয়ন চেয়েছেন ঢাকা-১৭ আসন থেকে। অবশ্য তিনিও বলছেন, তাকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন না দেয়া হলে তিনিও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিনই ঢাকা-১ আসনের জন্য সালমান এফ রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার ঘনিষ্টজন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। একই দিন ব্যরিস্ট্রার নাজমুল হুদার পক্ষে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তারই ঘনিষ্ঠজন আক্কাস আলী খান। এছাড়া গতবুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দোহার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন। নাজমুল হুদা আওয়ামী লীগ ও মেয়ে অন্তরা হুদা বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করায় বিষয়টি রাজনৈতিকমহলে বেশ আলোচিত হচ্ছে।

তবে অন্তরা হুদার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা দোহার থানা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন যুক্তি দেখিয়ে বলেন, বাবা নাজমুল হুদা দল পরিবর্তন করলেও তার মেয়ে বিএনপিতেই আছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি সক্রিয়। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত