আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এলাকায় পাগল, র‌্যাবের চোখে জঙ্গি!

এলাকায় পাগল, র‌্যাবের চোখে জঙ্গি!

ঝিনাইদহ সদর উপজেলার সদরের গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর থেকে একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে অভিযান চালিয়ে মো. আক্তারুজ্জামান ওরফে সাগর (১৮) নামে এক যুবককে আটক করে র‌্যাব।

র‌্যাবের দাবি, সে জেএমবির সদস্য। কিন্তু পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে অন্তত ২০ জনের সাথে কথা বলে জানা গেছে, আটক আক্তারুজ্জামান মানসিক রোগী।

নাম প্রকাশ না করার শর্তে আক্তারুজ্জামানের এক প্রতিবেশী বলেন, ‘সে পুরো পাগল। ১৪ দিন আগে তার বিয়ে দেওয়া হয়েছে। বস্তা মাথায় দিয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়া, শ্বশুরের শরীর ভরে মূত্র ত্যাগ করাসহ পাগলের মতো বিভিন্ন আচরণ করেছে সে। কিন্তু সে কীভাবে জঙ্গি হলো বুঝে উঠতে পারছি না।’

আটক আক্তারুজ্জামানের পাগলের মতো এমন আচরণের কথা অন্তত ২০ জন প্রতিবেশী এই প্রতিবেদককে জানান। তারা বলেন, সবাই তাকে পাগল বলে আখ্যায়িত করেছেন। সকলের প্রশ্ন, পাগল কীভাবে জঙ্গি হয়?

শরিফা খাতুন নামে এক প্রতিবেশী বলেন, ‘আক্তারুজ্জামান পুরো পাগল। ওর মাথায় সমস্যা আছে। মাদ্রাসায় পড়ার সময় থেকে সে মাথার ব্রেনের সমস্যায় ভুগছে। বিভিন্ন সময় সে পাগলের মতো আচরণ করে।’

আক্তারুজ্জামানের পিতা শরাফত হোসেন মন্ডল জানান, কালুহাটি দাখিল মাদ্রাসায় পড়ালেখা করা অবস্থায় মাথায় সমস্যা হয়। ২০১৫ সালের ৭ অক্টোবর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। তারপর ১৫ তারিখে বাড়িতে আসে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরো জানান, আমার ছেলের মাথায় সমস্যা আছে। সে মানসিক রোগী। ঝিনাইদহ, ঢাকা তারপর পাবনা মানসিক হাসপাতালেও তাকে ডাক্তার দেখিয়েছি। এ সময় তিনি ডাক্তারের কাছে ছেলের দেখানো চিকিৎসাপত্র সাংবাদিকদের দেখান।

র‌্যাব- ৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। পরে বাড়িঠিতে অভিযান চালিয়ে বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে আক্তুরাজ্জামানকে আটক করা হয়। আক্তারুজ্জামান জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি। এ সময় বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয় এবং একটি ডামি বন্দুক উদ্ধার করা হয়, যা অন্যান্য দেশে ব্যবহার করা হয়।

এর আগে বুধবার ভোর ৪টা থেকে ঝিনাইদহ সদর উপজেলা সদরের গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামেও বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকা হয় র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে। খুলনা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিটটি ঘটনাস্থলে গেলে সকাল সাড়ে ৮টায় ঘিরে রাখা বাড়িতে অভিযান চালানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত