আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজনীতি এখন দেশের বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে : সিপিডি

রাজনীতি এখন দেশের বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে : সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার স্বার্থে রাজনীতিতে যোগ দিচ্ছেন। তারা জানেন ব্যবসায় উন্নতি করতে হলে রাজনীতি প্রয়োজন। সুতরাং রাজনীতি এখন দেশের বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘গুটিকয়েক ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। তাদের একচেটিয়া সুবিধা ভোগের কারণে ছোট ব্যবসায়ীরা রাষ্ট্রীয় সুফল পায় না। এ ক্ষেত্রে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নীতিমালা থাকা দরকার। যেখান থেকে সবাই সমানতালে প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যবসার মুনাফা ভোগ করবে ও রাষ্ট্রীয় সুবিধা পাবেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের নিজেদের সংগঠনে প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতিতে সু-শাসন থাকা দরকার। সেজন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিও দরকার। স্বল্প উন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় ভূমিকা থাকা উচিত। এজন্য উদ্যোক্তারা প্রস্তুত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন, সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজেম।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত