আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ইসি-পুলিশ ঐক্যফ্রন্টের বিরুদ্ধে একজোট হয়েছে : রিজভী

ইসি-পুলিশ ঐক্যফ্রন্টের বিরুদ্ধে একজোট হয়েছে : রিজভী

নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ কর্মকর্তারা একজোট হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় বলেছেন, 'কোনো কর্মকর্তাকে বদলি করা হবে না।'

রিজভী বলেন, প্রশাসন ও পুলিশে কর্মরত বিতর্কিত ও দলবাজ কর্মকর্তাদের প্রত্যাহার করতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে চিঠি দেওয়া হয়েছিল। অন্যান্য বিরোধী দলগুলোর পক্ষ থেকেও বিতর্কিতদের সরানোর আহ্বান জানানো হয়। এ অবস্থায় সিইসির এ ধরনের বক্তব্যে দলবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

রিজভী বলেন, উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠকে সিইসির নির্দেশনা এবং উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তার বক্তব্যে মনে হয় উভয় পক্ষই সরকারের অনুকূলে একতরফা নির্বাচনের একটা গোপন ছক তৈরি করে রেখেছে। বৈঠকে বেশ কয়েকজন এসপি বিভিন্ন রাজনৈতিক দলের বদলির দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি তাদের নিশ্চয়তা দেন যে তদন্ত ছাড়া বদলি করা হবে না। আরেকজন এসপি বলেছেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট যেভাবে সংগঠিত হচ্ছে তাতে তারা ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে এবং সেক্ষেত্রে তীক্ষ্ণ নজর রাখতে হবে। একজন এসপির এ ধরনের বক্তব্যেও নির্বাচন কমিশনাররা কোনো মন্তব্য করেননি।

রিজভী বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে সরকার সব প্রতিষ্ঠানকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস সদস্যদের কাছে ১২ ডিসেম্বরের মধ্যে প্রায় একশ' কোটি টাকার কম্বল দাবি করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত