আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মনোনয়ন নিতে এসে লাশ হওয়া বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল

মনোনয়ন নিতে এসে লাশ হওয়া বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল

দলীয় মনোনয়ন নিতে এসে অপহরণ, দিনকয়েক পরে লাশ হয়ে বাড়ি ফেরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু (৭০)’র জানাজায় শুক্রবার মানুষের ঢল নেমেছিল। শুক্রবার দুই দফায় জানাজা শেষে কেশবপুর উপজেলার বাগদহ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে নিখোঁজের ৪দিন পর আবু বকর আবুর লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়।

বৃহস্পতিবার ফেসবুকে ছবি দেখে পরিবারের লোকজন শনাক্ত করেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে কেশবপুরে আবু বকর আবুর লাশ পৌঁছায়। সাড়ে ১২টার দিকে মজিদপুর ইউনিয়ন পরিষদে নেওয়া হয় লাশ। এরপর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে তার আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন।

আবু বকর আবুকে শেষ বারের মত দেখার জন্য ৪ কিলোমিটার দূর শিকারপুর গ্রাম থেকে আসেন জামেলা বেগম।

তিনি বলেন, আবু চেয়ারম্যানের মৃত্যুতে আমি আমার সন্তান হারানো শোক পেয়েছি।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মনোজ তরফদার বলেন, আবু বকর আবু চেয়ারম্যান হিসেবে দলমতে ঊর্ধ্বে অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় কেশবপুর শহরে পাবলিক ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতে জানাজার পূর্বে বিএনপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আবু বকর আবুর খুনিদের বিচারের দাবী করেন।

জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মিজানুর রহমান ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন পুষ্পার্ঘ অর্পণ করেন।

এরপর বাগদহ গ্রামে তার তৈরি মাদ্রাসা মাঠে দ্বিতীয় বার জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবু গত ১২ নভেম্বর ঢাকায় পৌঁছান। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে ৪র্থ তলায় ৪১৩নং রুমে অবস্থান করছিলেন।

১৮ নভেম্বর রাত ৮টার পর তাকে আর পাওয়া যায়নি। এরপর একটি মোবাইল ফোন থেকে কেশবপুরে তার এক ভাগ্নের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকালে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন নম্বরে এক লাখ ৭০ টাকা বিকাশ করেও তাকে বাঁচানো যায়নি।

অবশেষে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার ভাতিজা হুমায়ূন কবির।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত