আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান হারালেন ফুটবলার সোহেল রানা

সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান হারালেন ফুটবলার সোহেল রানা

শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড় সোহেল রানার স্ত্রী ও তিন বছরের ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের মজিদপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জের শিবালয় থেকে সোহেল, তার স্ত্রী ঝুমা খাতুন ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে করে আশুলিয়ার নবীনগরের দিকে আসছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি আশুলিয়ার নবীনগর কোহিনুর স্পিনিং মিলের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঝুমা খাতুন (২২) ও আব্দুল্লাহ নিহত হয়। এসময় সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ২০ নভেম্বর ফেডারেশন কাপের সেমিফাইনালের পর খেলোয়াড়দের ৩ দিনের ছুটি দিয়েছিলেন শেখ রাসেল কোচ সাইফুল বারী টিটু। সেই ছুটিতেই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন সোহেল রানা। শনিবার বিকেল থেকে শেখ রাসেলের অনুশীলন শুরু হওয়ার কথা। ক্যাম্পে যোগ দিতেই তিনি ঢাকায় ফিরছিলেন। সোহেল রানার বাসা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত