আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ময়মনসিংহে মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আ’লীগের হামলা-ভাঙচুর

ময়মনসিংহে মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আ’লীগের হামলা-ভাঙচুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়ন দাবিতে রবিবার দুপুরে সড়ক অবরোধ ও রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় আহত হয়েছেন ৭ জন।

রবিবার রাতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

জানা যায়, নৌকার মনোনয়ন দাবিতে রবিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী। তারা শহরে মিছিল বের করে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল, টিভিসহ কার্যালয়ের আসবাবপত্র কুপিয়ে তছনছ করেন। এ সময় হুমায়ুন নামে এক ব্যবসায়ীর পার্টসের দোকানও ভাঙচুর করেন তারা।

পরে এ ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও একটি মিছিল বের করেন। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত