আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হঠাৎ ‘অসুস্থ’ এরশাদ দম্পতি

হঠাৎ ‘অসুস্থ’ এরশাদ দম্পতি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। অনেক সময় গুজব ছড়ানোও হচ্ছে। কিন্তু এবার হঠাৎ করে সত্যি সত্যিই অসুস্থ হয়ে পড়েছে হুসেইন মুহম্মদ এরশাদ। তাই উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

এরশাদের পারিবারিক সূত্রে জানা যায়, এরশাদ এবং জাতীয় পার্টির জেষ্ঠ্য কো চেয়ারম্যান রওশন এরশাদ দুজনেই বেশ অসুস্থ। সে কারণে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না তারা। সবশেষ সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের বনানী কার্যালয়ে মনোনয়ন ঘোষণার সময়ও যেতে পারেননি তারা।

এমন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এরশাদ কো চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছেন।

এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে, তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পরপরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়। মাস খানেক আগে রক্তে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিনি কয়েকদিন সিএমএইচে ভর্তি ছিলেন, নিতে হয়েছিল কয়েক ব্যাগ রক্ত।

এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করান এরশাদ। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

তবে জাপা নেতাদের কেউ কেউ বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগেও এরশাদ ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবারও সেই ধরনের কিছু কি-না কে জানে।

এদিকে এরশাদের অসুস্থতা ও অন্যত্র অবস্থানকে ঘিরে সৃষ্ট জল্পনা-কল্পনার মধ্যে জাপার রাজনীতিতেও কিছু পরিবর্তন দৃশ্যমান। এরশাদের দৃশ্যমান অনুপস্থিতিতে দলে হঠাত্ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এরশাদপত্নী রওশন এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত