আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিক্ষাগত যোগ্যতা ও স্বামীর নাম বদলালেন কণ্ঠশিল্পী মমতাজ

শিক্ষাগত যোগ্যতা ও স্বামীর নাম বদলালেন কণ্ঠশিল্পী মমতাজ

মানিকগঞ্জ-২ (সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শিক্ষাগত যোগ্যতা ও স্বামীর নাম সংশোধনের আবেদন করেছিলেন নির্বাচন কমিশনে তিনি। কমিশন তার আবেদন গ্রহণ করে এসব তথ্য সংশোধনের অনুমোদন দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও স্থানান্তর কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আইন অনুযায়ী, কমিশনের অনুমোদন নিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার সুযোগ রয়েছে। সেই অনুযায়ীই সংসদ সদস্য মমতাজ বেগমের আবেদন অনুমোদিত হয়েছে।

সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্রের ফরমে লোকসংগীতের জনপ্রিয় এই শিল্পীর শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি। আর তার স্বামীর নাম ছিল রমজান আলী। তবে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ফরমে তিনি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণিতে উন্নীত করার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে স্বামীর নাম বদলে এ এস এম মঈন হাসান করার আবেদন করেছেন। আবেদন ফরমের সঙ্গে তিনি পাসপোর্ট, বিবাহ সনদ ও স্কুলের ১০ শ্রেণির প্রশংসাপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে জানতে মমতাজ বেগমের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে তার ব্যক্তিগত সহকারী মাহমুদুর রহমান জুয়েলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।

মমতাজ বেগমের জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধনীর কথা স্বীকার করে জুয়েল বলেন, তার জাতীয় পরিচয়পত্রে ভুলক্রমে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি হয়ে গিয়েছিল। স্বামীর নামটিও ভুল ছিল। এসব তথ্য সংশোধনের জন্য তিনি আবেদন করেছিলেন নির্বাচন কমিশনে।

উল্লেখ্য, ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। পরে ২০১৪ সালে তিনি মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নৌকার টিকেট পেয়েছেন। রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে তিনি নৌকা প্রতীকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত