আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

১ ডিসেম্বর থেকে সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট

১ ডিসেম্বর থেকে সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট

সিলেট-ঢাকা-সিলেট রুটে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে সান্ধ্যকালীন ফ্লাইট। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দাবির প্রেক্ষিতে এ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সাথে সিলেট চেম্বারের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ওয়াচ টাওয়ারে জনবল সংকট দূরীকরণের মাধ্যমে সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালু রাখার দাবি জানালে মুখ্য সচিব সিলেট চেম্বারের এ দাবির ভিত্তিতে প্রতিদিন ফ্লাইট চালুর ব্যাপারে আশ্বস্ত করেন।

এরই প্রেক্ষিতে ১ ডিসেম্বর থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালু হবে।

সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালুর জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালুর ফলে সিলেটে বিনিয়োগকারীদের এবং সরকারী চাকুরীজীবীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালু হয় এবং বর্তমানে এই ফ্লাইট সপ্তাহে পাঁচদিন চালু রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত