আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ধানের শীষ প্রতীক যারা পেয়েছেন তারা সবাই বিএনপি : ফখরুল

ধানের শীষ প্রতীক যারা পেয়েছেন তারা সবাই বিএনপি : ফখরুল

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যারা পেয়েছেন, তারা কেউ জামায়াত নন, সবাই বিএনপি।’

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন,  ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে গেছি। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন। তারা সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে।’

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ‘গণতন্ত্র’ থাকবে কী না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে কী না, তা নির্ভর করবে এ নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনের ওপর। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে একদিকে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, অন্যদিকে নিরপেক্ষ নির্বাচনের সম্ভবনার পথ রুদ্ধ করা হয়েছে। স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থা পাকাপাকি করার পথ সুগম করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ দায়িত্বশীল সব দল, ব্যক্তি, সংগঠন—সকলেই এ বিষয়ে একমত যে, বর্তমান অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এটাই এখন এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট সমাধানের জন্য আমরা বার বার সংলাপের কথা বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি কিন্তু কোনও সমাধান পাইনি।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠন জামায়াতের জন্য ২৫টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ ২৫টি আসনে নির্বাচন কমিশনে নিবন্ধনহীন জামায়াত ভোট করবে ধানের শীষ প্রতীকে। বীরউত্তম জিয়াউর রহমানের দল বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক জামায়াতকে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে দলটির শীর্ষ নেতারা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত