আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সংসদ নির্বাচনে সব দলের সমান সুযোগ নিয়ে ধোয়াশা

সংসদ নির্বাচনে সব দলের সমান সুযোগ নিয়ে ধোয়াশা

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে সব দলের সমান সুযোগ নিয়ে প্রশ্নটা রয়েই গেছে। এখনো পর্যন্ত যা অবস্থা তা যথেষ্ট ধোয়াশা পূর্ণ।

বিবিসি জানাচ্ছে, বাংলাদেশে সমারিক শাসক এরশাদের পতনের পর প্রথমবারের মতো কোন দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ক্ষমতাসীনদের অধীনে সাধারণ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেটি নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক রয়েছে।

নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটি নিয়েও নানা সংশয় ছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পর তিন সপ্তাহ পার হয়েছে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তাদের ভূমিকা কতটা পালন করতে পারছে? এটি এখন বড় প্রশ্ন।

প্রায় দুই সপ্তাহ আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে পারেন, এমন ব্যক্তিদের তালিকা পুলিশের হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সে তালিকা ধরে পুলিশ আরো দু'মাস আগে থেকেই গোপনে তথ্য সংগ্রহ শুরু করেছে।

এ খবর প্রকাশিত হবার চারদিন পর আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পুলিশকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে নিষেধ করেছেন।

এতো গেল একটি উদাহরণ। বিরোধী দলের অভিযোগ হচ্ছে, তাদের অনেক নেতা-কর্মীরা এলাকায় প্রকাশ্যে থাকতে পারছেন না।

প্রতিদিনই পুলিশ তাদের নেতা-কর্মীদের আটক করছে বলে বিএনপির অভিযোগ। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মনোনয়ন প্রত্যাশী শামা ওবায়েদ বলেন, প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক চলার কথা থাকলেও তারা আসলে সরকারের কথামতো চলছে।

এবারের নির্বাচনসহ ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সাতটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারি এবং ২০১৪ সালের ৫ই জানুয়ারি দুটি বিতর্কিত সাধারণ নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হলেও সেখানে বিরোধী দল অংশ নেয়নি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পুলিশ এবং প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করার কথা। আইন সেটাই বলে। কিন্তু বাস্তবতা সেরকম নয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। নির্বাচন কমিশন তাদের কর্তৃত্ব কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বলেনে, মনে হচ্ছে নির্বাচনটা যেভাবেই হোক অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। কিন্তু প্রতিযোগিতামূলক হবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তিনি বলেন, ১০ বছর ধরে একটা সরকার ক্ষমতায় আছে। তাদের ইনফ্লুয়েন্স সব জায়গায় রয়ে গেছে।

ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিজিটাল বিলবোর্ডে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার করা হচ্ছে। একই সাথে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নানা ধরনের বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে।

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এগুলো গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিশ্লেষকরা। কিন্তু এসব বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দৃশ্যমান নয়। বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দেয়া হলেও অনেক জায়গায় সেগুলো আগের মতোই রয়ে গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষক দিলারা চৌধুরী মনে করেন নির্বাচন কমিশন তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছে না।

তিনি বলেন, "আস্থা অর্জন করার ব্যাপারে তাদের অনেক ঘাটতি আছে। নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে , কিন্ত পুলিশ

কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্যরা বলছেন, নির্বাচনে নিরপেক্ষ পরিবেশের কোন ঘাটতি তারা দেখছেন না।

১৯৯৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত চারটি সাধারণ নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি। তাঁর নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে। তিনি দাবি করছেন, যেসব অভিযোগ তোলা হচ্ছে মাঠ পর্যায়ে সেগুলোর কোন ভিত্তি নেই।

প্রশাসনের পক্ষ থেকে সবার জন্য সমান অধিকার। অন্য প্রার্থীদের সাথে আমার কোন তফাত নেই। তফসিল ঘোষণার পর আমি আমার সাথে রাস্তায় কোন পুলিশ দেখিনি, বলেন সাগুফতা ইয়াসমিন এমিলি।

এরই মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট-এর দিক থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে। ঐক্যফ্রন্ট-এর নেতা ড: কামাল হোসেন এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন। মামলার বিষয়ে বিএনপির তরফ থেকে প্রায় পাঁচ হাজার ব্যক্তির তালিকা নির্বাচন কমিশনে দেয়া হয়েছে।

কিন্তু নির্বাচন কমিশন বলছে, এসব ২০১৪ সালের নির্বাচনের আগে দায়ের করা হয়েছিল।বিএনপি অধিকাংশ আসনে আপাতত একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছে। যাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

একজন গ্রেফতার হলে যাতে আরেকজন মাঠে থাকতে পারেন, সেজন্যই এ ব্যবস্থা। এছাড়াও তাদের কিছু প্রার্থী রয়েছে ঋণ খেলাপির তালিকায়। দলটি বলছে, তাদের মাঠ পর্যায়ের প্রার্থীরা নানামুখী চাপে রয়েছে, যার মধ্যে পুলিশের হয়রানি এবং গ্রেফতার আতঙ্ক সবচেয়ে বড় বিষয়।

নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমদ দাবি করছেন, সবকিছু কমিশনের নিয়ন্ত্রণেই আছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হচ্ছে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর ফৌজদারী অপরাধে ওয়ারেন্ট-ভুক্ত কোন আসামি ছাড়া অন্য কাউকে গ্রেফতার করা যাবে না। এটা পুলিশকে নির্দেশনা দেয়া আছে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনের সচিব বলেন, কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে, তাহলে তো পুলিশ অবশ্যই তাকে গ্রেফতার করবে। নির্বাচন কমিশন যাই বলুক না কেন, সম্প্রতি ঊর্ধ্বতন কিছু সরকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বেশ কয়েকজন সচিব এবং সরকারি কর্মকর্তার সুনিদ্দিষ্ট নাম উল্লেখ করে বিএনপি অভিযোগ তুলেছে যে নির্বাচনকে কিভাবে প্রভাবিত করা যায় সে কৌশল নির্ধারণ করতে তারা ঢাকার অফিসার্স ক্লাবের একটি কক্ষে গোপন বৈঠক করেছে।

যাদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে তাদের কয়েকজন বলেছেন, নির্বাচন প্রভাবিত করার জন্য কোন গোপন বৈঠক তারা করেননি।

রাজনৈতিক পর্যবেক্ষক দিলারা চৌধুরী আবারো সেই পুরনো বিতর্কে ফিরে গেলেন। নির্বাচনের সময় কোন ধরনের সরকার ক্ষমতায় থাকছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি মনে করেন।

তিনি মনে করেন, সরকার চাইলে নানা উপায়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এবং বর্তমানে সেটাই হচ্ছে বলে তাঁর ধারণা।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগে বলছে, নির্বাচন কমিশনের উপর তারা কোন প্রভাব বিস্তার করছে না। তাছাড়া বিএনপি যেসব অভিযোগ তুলছে সেগুলোকে ভিত্তিহীন বলে দাবি করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

নির্বাচন কমিশন বলছে, তাদের উপর সরকারের কোন প্রভাব নেই। সচিব হেলালউদ্দিন আহমদ বলছেন, আইন অনুযায়ী কমিশনের যে ক্ষমতা রয়েছে সে অনুযায়ী তারা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।

আইন অনুযায়ী নির্বাচন কমিশন শক্তিশালী হলেও বাস্তবে তারা কতটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবারের নির্বাচনে সে পরীক্ষা হয়ে যাবে। এমনটাই বলছেন পর্যবেক্ষকরা।

কারণ ১৯৯১ সালে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার পর দলীয় সরকারের অধীনে এবারই প্রথম সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত