আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

ঝালকাঠি-১ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের একাংশ। অন্যদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন প্রতিহত করতে এসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপির সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে থানা সড়কে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা এসে জড়ো হয়। তারা বর্তমান এমপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বজলুল হক হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্লোগান দেয়। এমপির ছবিতে জুতা ও ঝাড়ু প্রদর্শন করে বিক্ষোভকারীরা।

বিএইচ হারুনকে দেয়া দলীয় মনোনয়ন পরিবর্তন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে নেতাকর্মীরা মানববন্ধন শুরু করলে পুলিশ এসে বাধা দেয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে।

পুলিশ সেখানে গিয়ে মানববন্ধন থেকে তাদের ব্যানার কেড়ে নেয়। খবর পেয়ে রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও এমপির ভাই গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক কামালের নেতৃত্বে এমপি সমর্থকরা বিক্ষোভকারীদের প্রতিহত করতে আসে। বিক্ষোভ প্রতিহত করতে আসা নেতাকর্মীরা ডাকবাংলোর মোড়ে পৌছলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে দুইপক্ষকেই সরিয়ে দেয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়ার নির্দেশ দেন।

এরপরেও উভয়পক্ষ শহরের দুটি স্থানে অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে নানা স্লোগান দিলে আবারো উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, পুলিশ দুইপক্ষকেই কর্মসূচি পালনে বাধা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত