আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে মারা যান ইসমাইল মন্ডল (৬৫)। তার বাড়ি মুন্সিগঞ্জে।

ইজতেমা পরিচালনাসংক্রান্ত বিরোধে সকালে তাবলিগ জামাতের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরবর্তীতে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পুরো সড়কে আটকা পড়েছেন যাত্রীরা।

আব্দুল্লাহপুর জোনের ট্রাফিক ইন্সপেক্টর আসাদ জানান, শনিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর মোড়ে তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির সমর্থকদের সঙ্গে মাওলানা জুবায়েরের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

তুরাগের তীরে প্রতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মানুষজন সমবেত হন এখানে। দুই পক্ষের মতবিরোধের কারণে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় ইজতেমা গত মাসে স্থগিত ঘোষণা করা হয়। এর আগে দিল্লি মারকাজের মাওলানা সাদের সমর্থকরা ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর জোড় ইজতেমা এবং ১১ থেকে ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার ঘোষণা দেয়। অন্যদিকে দেওবন্দপন্থী মাওলা জুবায়েরের সমর্থকরা ৭ থেকে ১১ ডিসেম্বর জোড় ইজতেমা এবং ১৮ থেকে ২০ ডিসেম্বর বিশ্ব ইজতেমার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকের পর ইজতেমা স্থগিত ঘোষণা করে।

পূর্বঘোষিত সময় অনুযায়ী শুক্রবার ইজতেমা ময়দানে অবস্থান নিতে যান সাদের সমর্থকরা। তাদের জমায়েত ঠেকাতে দেওবন্দপন্থী মাওলানা জুবায়েরের সমর্থকরা ইজতেমা ময়দানের ফটকে অবস্থান নেয়। ফলে সাদপন্থীরা কেউ ইজতেমা ময়দানে ঢুকতে পারেনি শুক্রবার।

শনিবার ফজর নামাজের পর ইজতেমা ময়দানে ঢুকতে চেষ্টা করলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। আহত শতাধিক ব্যক্তি আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টঙ্গী আহসানউল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ১৩৮ জনকে। এই স্বাস্থ্য কমপ্লেক্ষের চিকিৎসক আশীষ কুমার বণিক জানিয়েছেন, বেশিরভাগ আহতের মাথায় আঘাত রয়েছে। গুরুতর আহত ২৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইজতেমা নিয়ে তাবলিগের দুই পক্ষের বিরোধিতা চরমে রূপ নেয় গত জানুয়ারিতে ইজতেমায়। ওই সময় আখেরি মোনাজাত পরিচালনা নিয়ে এক পক্ষের বিরোধিতার কারণে ঢাকায় এসেও ফিরে যেতে হয় মাওলানা সাদ কান্ধলভিকে। সাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কোরআন ও হাদিস নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত