আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খালেদার ৩ মনোনয়নপত্রই বাতিল, বগুড়া-৭ আসনে বিএনপির কেউ নেই

খালেদার ৩ মনোনয়নপত্রই বাতিল, বগুড়া-৭ আসনে বিএনপির কেউ নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনের মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম-ছাগলনাইয়া-ফুলগাজী), বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে নির্বাচন করতে চেয়েছিলেন। এর মধ্যে বগুড়া-৭ আসনে বিএনপির বিকল্প প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে ফেনী-১ ও বগুড়া-৬ আসনে বিকল্প প্রার্থীরা ভোটে থাকছেন।

২ ডিসেম্বর, রবিবার মনোনয়নপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এসব মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, দুই বছরের বেশির সাজার দণ্ড মাথায় নিয়ে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দণ্ডিত ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না বলে আপিল বিভাগ আদেশ দেয়। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আরও কিছু নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন না, এমনটা অনুমিতই ছিল। এ কারণে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী দেয় বিএনপি।

সকালে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান খালেদা জিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হওয়ার শঙ্কায় ওই আসনে আরও দুজন বিকল্প প্রার্থী দিয়েছিল বিএনপি। তারা হচ্ছেন ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার। এদের মধ্যে নূর আহম্মদ মজুমদারের মনোনয়নও বাতিল করা হয়েছে। ফলে এ আসনে এখন বিএনপির হয়ে রফিকুল ইসলাম নির্বাচন করবেন।

বিকেলে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদ। বগুড়া-৬ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বিএনপির বিকল্প প্রার্থী বগুড়া পৌর মেয়র মাহবুবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ফলে এখানে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে লড়ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মনোনয়ন বৈধতা পেয়েছে।

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির বিকল্প প্রার্থীরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে খালেদার বিকল্প প্রার্থী ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা খন্দকার মিল্টন। তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেও তা গৃহীত হয়নি। ফলে তার মনোনয়ন বাতিল করায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকল না।

এই আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, ৭ জনেরটা বাতিল হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত