আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

২০ দলীয় জোটের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ: অলি

২০ দলীয় জোটের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ: অলি

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রতিদিন গণহারে নির্বাচনী এলাকায় বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কিছু কিছু স্থানে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৬টায় থেকে সাড়ে ৭টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সেটা বিশ্বাস করেছিলাম। কিন্তু কার্যকলাপ যা দেখছি তা আদৌ সন্তোষজনক নয়। বিরোধী দলে আমরা যারা আছি আমাদের পক্ষে সে পর্যন্ত টিকে থাকাও সম্ভব হবে না।

তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ে একের পর এক বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ২০ দলীয় জোটের আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া, জাগপা মহাসচিব খোন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব গোলাম মোস্তফা, ডিএল এর মহাসচিব সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।

আগামী একাদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বৈধ হয়েছে ২ হাজার ২৭৯টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রার্থিতা প্রত্যাহার হবে ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত