আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘আমার বোন সরকারে থাকা পর্যন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না’

‘আমার বোন সরকারে থাকা পর্যন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না’

টাঙ্গাইল ৪ ও ৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তার বোন ক্ষমতায় থাকা পর্যন্ত তাকে নির্বাচন করতে দেওয়া হবে না।

২ ডিসেম্বর, রবিবার দুপুরে যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি ইলেকশন কমিশনে আপিল করব। আমরা যখন ইলেকশন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিল, ইলেকশন কমিশন কখনো কোর্টে বাদী হবে না। আমি এটি দেখার জন্যই ইলেকশন কমিশনে যাব।’

বোন হিসেবে কারো নাম উল্লেখ না করে কাদের সিদ্দিকী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার বোন সরকারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেওয়া হবে না। আমি চাই নির্বাচনটা ভালো হোক।’

‘আমার সংগ্রাম হচ্ছে ভোটার যেন ভোট দিতে পারে। দেশে যেন গণতন্ত্র অব্যাহত থাকে, দেশে যেন সুশাসন থাকে। এখন যে কুশাসন চলছে এই শাসন ভালো না। আমার নির্বাচনে দাঁড়ানো আর না দাঁড়ানো কোনো বড় কথা না।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘যদি আমার দেশ প্রেম সত্য হয়, তাহলে বর্তমান সরকার ১৯ থেকে ২০টি সিট পাবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত