আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে জাতীয় পার্টি: রাঙ্গা

আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে জাতীয় পার্টি: রাঙ্গা

বিএনপি এরশাদকে কারাগারে আটকে রেখে হত্যার চেষ্টা করেছিল, এ জন্য জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে রাঙ্গা গণমাধ্যমকে এ কথা বলেন।
রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা বিচারে সাত বছর জেলখানায় আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন না দিয়ে, আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে। জাতীয় পার্টিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে। তৃণমূলের সব নেতাকর্মীকে আবারও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আমরা আরও রাজনৈতিক কর্মী তৈরি করব।’
মসিউর রহমান আরও বলেন, ‘মহাজোটের কাছে জাতীয় পার্টি ৫২টি আসন প্রত্যাশা করে। তবে মহাজোটের সাথে আলাপ- আলোচনার মাধ্যমেই মহাজোটের আসন চূড়ান্ত করা হবে। ৯ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্তভাবে আসন বণ্টন হবে। কোনোভাবেই মহাজোটে ভুল বোঝাবুঝি হবে না। গত নির্বাচনের আগেও দলের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। তাতে আমরা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাইনি। এবারও নির্বাচনের পূর্বে একটি অশুভ শক্তির তৎপরতায় স্বাভাবিক কর্মকা- বাধাগ্রস্ত হচ্ছিল। হায়েনার মতোই অশুভ শক্তি তৎপরতা শুরু করেছিল।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের মধ্যে কেউ মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমরা পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ তৃণমূলে আবারও ছড়িয়ে দেবো, যাতে প্রতিটি মানুষ ভোট দেওয়ার আগে একবার হলেও ভেবে দেখে। তাদের সামনে তুলে ধরা হবে হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল। সাধারণ মানুষের কাছে আমরা হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন, সুশাসন এবং মানবিক কর্মসূচি তুলে ধরতে পারলে দেশের মানুষ অবশ্যই জাতীয় পার্টিকে ভোট দেবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত