আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

একদিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের

একদিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। সোমবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজধানীর বাড্ডায় একজন, গাজীপুরের রাজেন্দ্রপুরে ৫ জন, ফেনীর দাগনভূঞায় ৪ জন, নোয়াখালীতে একজন ও পটুয়াখালীতে ২ জন নিহত হয়েছে।

গাজীপুর :
গাজীপুর সদরের রাজেন্দ্রপুর হালডুবা এলাকায় সকালে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানসহ (৫০) পাঁচজন নিহত হয়েছেন। মিজানুর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মুজিবুর রহমানের ছেলে। নিহত অন্যদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, সকালে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিজানুরসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো রাজেন্দ্রপুর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী :
ফেনীর দাগনভূঞা উপজেলায় যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত সিএনজির চালক ইসমাইলের বাড়ি নোয়াখালীর সেনবাগে। বাকি নিহত তিনজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
ঢাকা :
সকালে ঢাকার উত্তর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রফিক (৩৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রফিক কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনিরুদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা নিয়ে উত্তর বাড্ডার বাওলিয়াপাড়া মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে বাড্ডার হোসেন মার্কেটের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালী :
দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাসচাপায় আলেয়া বেগম (২৭) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় বাঁধ এলাকায় দুপুরে টমটম উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।নিহতরা হলেন- টমটম চালক মো. কাওসার হোসেন (৩৮) ও শ্রমিক মো. মহাসিন (৩৫)। আহত শাহিন মিয়া (২৫) ও মো. জলিল হাওলাদারকে (২৫) চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ, ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত টমটম জব্দ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত