আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে কিনা এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনও মিডিয়াতে এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা (বিএনপি) সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘তারা নির্বাচন বানচালের নীল নকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনও নীল নকশা নেই। আমাদের নীল নকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা রয়েছে। তাদের বিষয়ে কবে ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।’

সরকার মানুষকে খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নামবে নাগরিক ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘সরকার কি ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দিবে।’

মান্নাকে এসময় উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মান্না সাহেব অপেক্ষা করুন। ৩০ তারিখে বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কত অবাস্তব।’

আন্দোলনে নামার হুঁশিয়ারি নিয়ে কাদের বলেন, “১০ বছরে নামলো না, ১০ তারিখের পর আন্দোলন করবে। হেরে গিয়ে আন্দোলন করবে, এই তো? দেখি না আন্দোলন করতে কে আসে। মানুষ না থাকলে তো আন্দোলন হয় না। মানুষের সাড়া নেই বলে, এই ১০ বছরে তারা কোনও আন্দোলন করতে পারেনি।’

নির্বাচনের সুস্থ পরিবেশ নেই বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, “অসুস্থ পরিবেশ কোথায় সৃষ্টি হয়েছে এই নগরীতে? এই মুহূর্তে এই ঢাকা শহরে কোথায় পরিবেশ অসুস্থ? যেটুকু অসুস্থ হয়েছে সেটা পল্টনে তারা করেছে। আমি নিশ্চিত করে বলছি, আমাদের তরফ থেকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না।

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমরা কোনও বিশৃঙ্খলা করবো না, এ ব্যাপারে আমাদের নেত্রী নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছে। কিন্তু বিএনপি যদি বিশৃঙ্খলা-নাশকতা করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের তা প্রতিরোধ করতে হবে। এবার বিজয়ের উৎসবের মতো ভোট হবে, এজন্য তাদের মনটা একটু খারাপ।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত