আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আসন্ন নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা

আসন্ন নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে। এ আসনে গত ২৮ নভেম্বর পর্যন্ত বিএনপি থেকে চারজনের মনোনয়নপত্র দাখিল করা হলেও তিনজনেরই বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং অফিসারের মিডিয়া সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে ঋণখেলাপি এবং অপর দুই প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ও ফজলুল কাদের দলীয় মনোনয়ন না থাকায় বিএনপি থেকে প্রার্থী হতে পারবেন না।

এদিকে হযরত আলী কারাগারে থাকায় তফসিল ঘোষণার পর থেকেই মাঠে সরব হয়েছে হযরত আলীর পরিবার ও তার দল বিএনপি। ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে চলছে নিয়মিত আলোচনা। জোটের স্বার্থে বিগত চারটি জাতীয় নির্বাচনে শেরপুর-১ আসনটি জামায়াতকে ছেড়ে দিলেও জয়ের মুখ দেখেনি। যে কারণে ধানের শীষ প্রতীকে গত ২২ বছরে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। কিন্তু জামায়াত নেতা কামারুজ্জামানের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকরের পর সদর আসনে নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী সাংগঠনিক কার্যক্রম জোরদার করলেও ঋণখেলাপি থাকায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। বিএনপি থেকে মনোনয়নপত্রের চূড়ান্ত চিঠি পাওয়ার আগে এই আসনে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও সর্বশেষ এ আসনে ক্ষমতাসীন আ.লীগের চারবারের এমপি ও হেভিওয়েট প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের বিপক্ষে লড়বেন হযরত আলীর মেয়ে সানসিলা জেবরিন। তিনি পেশায় ডাক্তার এবং রাজধানীর ধানম-িতে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্ব পালন করছেন।

শেরপুর-১ (সদর) আসনে প্রার্থিতা বিষয়ে গত ৩ নভেম্বর ডা. সানসিলা জেবরিন বলেন, দীর্ঘ সময় পর এ আসনে বিএনপি থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এটা অনেক আনন্দের ব্যাপার। এ ছাড়া এ আসনে ধানের শীষের জনপ্রিয়তা অনেক বেশি। এদিকে এ আসনে আ.লীগের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তিনি শ্রদ্ধার একজন মানুষ, তাার কাছে শেখার অনেক কিছু আছে। নিজেকে অনেক লাকি মনে করছি, কারণ সর্বকনিষ্ঠ একজন প্রার্থী হিসেবে তার বিপক্ষে প্রতিযোগিতা করব এবং আমি মনে করি রাজনীতিতে হার-জিত থাকবেই। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে ১৪০টি কেন্দ্রেই ধানের শীষের জয় হবেই ইনশাআল্লাহ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত