আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জাপাকে ৩৬ আসন দিয়েছে আওয়ামী লীগ

জাপাকে ৩৬ আসন দিয়েছে আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটর শরীক জাতীয় পার্টিকে (জাপা) ৩৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার থেকে মহাজোটের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয় আওয়ামী লীগ। শুক্রবার এটি শেষ হবে।

এর মধ্যে শরীক জাতীয় পার্টিকে ৩৬টি আসনের তালিকা পাঠিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টির বর্তমান একজন এমপি এই তালিকা দেখে পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেব। আজ সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে।

তিনি বলেন, আমাদের অনেক জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও বৃহৎ স্বার্থে আমরা জোটকে অনেক আসন ছাড় দিয়েছি।

এর আগে জাপার সঙ্গে আসন নিয়ে নানা দেন-দরবার হয়। ক্ষমতাসীন দলকে চাপে রাখতে জাপা ২০০ আসনে প্রার্থী দেয়। জবাবে আওয়ামী লীগও ৩০০ আসনে প্রার্থী দেয়। পাল্টাপাল্টি চাপে রাখার এই খেলার মধ্যেই জাপার মহাসচিব পদে রদবদল হয়।

তবে ৩৬ আসনেও সন্তুষ্ট নয় জাপা। দলটির একজন শীর্ষনেতা পরিবর্তন ডটকমকে বলেন, এই তালিকায় তো আমারও নাম নাই। মেডাম তো এটা মানবেন না।

আওয়ামী লীগ-জাপার মনোনয়ন নিয়ে টানাপোড়েনের সমাপ্তি দেখতে ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন দুই দলের একাধিক নেতা।

শেয়ার করুন

পাঠকের মতামত