আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দ্বিতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা পেলেন ৭৮ জন

দ্বিতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা পেলেন ৭৮ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিষয়ক আপিলের দ্বিতীয় দিন আপিল শুনানিতে ৭৮ জন প্রার্থিতা পেয়েছেন। ৬৫টি আপিল খারিজ হয়ে যায়। আর ৭টি পেন্ডিং রাখা হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে এই আপিল শুনানি শুরু হয়।

এদিন বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়া, জাতীয় পার্টির সোহেল রানা (মাসুদ পারভেজ) আপিলে প্রার্থিতা পান।

আর আপিলে বাদ পড়লেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার, বিএনপি নেতা ডা. জেডএম জাহিদ হোসেন, জাতীয় পার্টির প্র্রাক্তন মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ ৬৫ জন।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি চলে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এদিন ১৫০ জনের আপিল শুনানি করা হয়। আগামীকাল শনিবারও শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রথমদিনের শুনানিতে ৮০ জন প্রার্থিতা পেয়েছেন। এরমধ্যে বিএনপির ৩৮ জন। প্রথম দিনে আপিল খারিজ হয়েছে ৭৬টি আর পেন্ডিং ছিল চারটি। এ নিয়ে দুদিনে প্রার্থিতা পেলেন ১৫৮ জন এবং ১৪১ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্রও বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।

এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত