আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডিগবাজি দিয়েও মাত্র ৩ আসন পেলেন মাহিরা, লড়বেন নৌকা প্রতীকে

ডিগবাজি দিয়েও মাত্র ৩ আসন পেলেন মাহিরা, লড়বেন নৌকা প্রতীকে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। সেখানে মহাজোট থেকে শরিক দলের মধ্যে আসন বণ্টনে বিকল্প ধারার ভাগে পড়েছে মাত্র তিনটি। যদিও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে ১৫০টি আসন দাবি করা হয়েছিল দলটির পক্ষ থেকে।

৭ ডিসেম্বর, শুক্রবার বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহী বি চৌধুরীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহাজোটের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-১ থেকে প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী, লক্ষ্মীপুর-৪ থেকে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং মৌলভীবাজার-২ আসন থেকে বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন মহাজোটের প্রার্থী হিসেবে আজ মনোনীত হয়েছেন।

মনোনয়নপত্র তুলে দেওয়ার সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিকল্প ধারা বা যুক্তফ্রন্টের জন্য নৌকা প্রতীকে তিনটির বেশি আসন দেওয়া সম্ভব নয়। বাকি আসনগুলোতে তারা নিজেদের প্রতীকে নির্বাচন করতে পারবেন।’

সাম্প্রতিক সময়ে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর অনুগত থাকার খবর প্রকাশ করেছিল দৈনিক প্রথম আলো।

ওই প্রতিবেদনে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে মান্নানের অধিনায়ক ব্রিগেডিয়ার (অব.) জহির আলম খানের লেখা একটি বইয়ের উদ্ধৃতি ব্যবহার করা হয়।

বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, মেজর আবদুল মান্নান মুক্তিযুদ্ধের শুরুর দিকে চট্টগ্রামের কালুরঘাটে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।

মেজর মান্নানের বর্তমান রাজনৈতিক সহকর্মী বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য সমশের মবিন চৌধুরীর এক সাক্ষাৎকারেও একই রকম তথ্য এসেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত