আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

১৬ ডিসেম্বর লস এঞ্জেলেসে বিজয় বহর, চলছে সর্বাত্মক প্রস্তুতি

১৬ ডিসেম্বর লস এঞ্জেলেসে বিজয় বহর, চলছে সর্বাত্মক প্রস্তুতি

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে লস এঞ্জেলেসে বিজয় বহর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ‘বাংলার বিজয় বহর’ ও ‘লিটল বাংলাদেশ’। আগামী ১৬ ডিসেম্বর দিনব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপিত হবে। 
আয়োজকদের সূত্রে জানা গেছে, ঐদিন সকাল ১১টা থেকে প্যারেডের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্যারেড শুরু হবে দুপুর ২টায়। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও গান এবং নৃত্য পরিবেশন করবেন। 
অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি নেই। 
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। 
এদিকে বিজয় বহর ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলে সর্বাত্মক প্রস্তুতি এগিয়ে চলছে। আয়োজকরা নিয়মিত মিটিংসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন ঐতিহ্যবাহী এই আয়োজনকে সফল করতে। এরই ধারাবাহিকতায়  গত রবিবার বিজয় বহরের চেয়ারম্যান মেজর (অব.) সাইফ কুতুবীর বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠান বাস্তবায়নে নেতৃবৃন্দের মাঝে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। এসময় এবারের মিডিয়া পার্টনার হিসেবে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘এলএ বাংলা টাইমস’-এর নাম ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের জাতীয় চেতনা ও আবেগের একটি স্থান হচ্ছে বিজয় দিবস। এই দিবসকে কেন্দ্র করে বিজয় বহরের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে স্বদেশের স্বাধীনতা ও স্বকীয়তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়। তাই তিনি সকল প্রবাসীদের এই প্যারেডে নিজ নিজ গাড়ি নিয়ে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। সেই সাথে এলএ বাংলা টাইমসকে মিডিয়া পার্টনার হিসেবে রাখার জন্য তিনি বিজয় বহর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত