আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া

মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে শুনানির শেষ দিন এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে দুপুরে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে তার মনোনয়ন ফিরে পেতে আপিল আবেদন স্থগিত করা হয়। এরপর সন্ধ্যায় পুনরায় শুনানি শেষে মনোনয়নপত্র অবৈধ বলে জানানো হয়।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নেন। কিন্তু খালেদার মনোনয়ন বাতিলের পক্ষে অবস্থান নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম। পরে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে খালেদার মনোনয়ন বাতিল হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য তিন কমিশনার বলেন, খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ।

পরে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, যেহেতু সিইসিসহ তিন কমিশনার অবৈধ ঘোষণা করেছেন, সেজন্য খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো।

দুই মামলায় ২ বছরের বেশি সময় দণ্ডিত হওয়ায় খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত