আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নৌকা প্রতীকে নির্বাচন করবেন ইনু

নৌকা প্রতীকে নির্বাচন করবেন ইনু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সাত আসনে প্রার্থী দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এর মধ্যে চারজন প্রার্থী ভোট করবেন দলের প্রতীক ‘মশাল’-এ এবং তিনজন করবেন মহাজোটের প্রতীক ‘নৌকায়’।

জাসদের চার প্রার্থী মশাল প্রতীকে ভোট করলেও দলটির সভাপতি হাসানুল হক ইনুও নৌকা প্রতীকে ভোট করবেন।

৯ ডিসেম্বর, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে এ সংক্রান্ত দুটি চিঠি দিয়েছে জাসদ। এতে সই করেন দলটির সভাপতি ইনু।

নৌকা প্রতীকে ভোটকারী জাসদ প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শাহ জিকরুল আহমেদ, গাইবান্ধা-৩ থেকে এস এম খাদেমুল ইসলাম, রংপুর-২ শ্রী কুমারেশ চন্দ্র রায় ও বরিশাল-৬ আসনে মো. মোহসীন।

মশাল প্রতীকে ভোটকারী জাসদ প্রার্থীদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীকে ভোট করবেন কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন।

ইসিকে দেওয়া একটি চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক “মশাল” নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

আরেকটি চিঠিতে বলা হয়, ‘গত দশম জাতীয় সংসদ নির্বাচনে মতেই একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় জাসদের নিচের ১৪ দলীয় নির্বাচনি জোট মনোনীত অভিন্ন প্রার্থীরা আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনি প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে ইসি। এ দিন থেকে প্রচার শুরু করবেন প্রার্থীরা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত