আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে ইইউ'র আহ্বান

নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে ইইউ'র আহ্বান

একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। নির্বাচনের একমাসেরও কম সময় হাতে থাকতে এই আহ্বান জানালো ইইউ মিশন।

সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহবান জানানো হয়। ওই বিবৃতিতে ইইউ মিশনের প্রধান ছাড়াও স্বাক্ষর করেছেন নরওয়ের মিশনের প্রধান এবং সুইজারল্যান্ড মিশনের প্রধান।

আগামী নির্বাচনের উপর গুরুত্বারোপ করে বিবৃতিতে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের চলমান জাতীয় উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ‘সাংবিধানিক অংশগ্রহণমূলক নির্বাচন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা প্রত্যক বাংলাদেশির জন্য গুরুত্বপূর্ণ।

নাগরিক নিরাপত্তা, বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ মিশনের প্রধান।

তবে ওই সকল বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের দেয়া কমিটমেন্টকে অভিনন্দন জানানো হয়েছে ওই বিবৃতিতে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে এবং সকল ধরনের সহিংসতা থেকে সরে আসতে আহ্বান জানানো হয়।

নির্বাচনকে স্বচ্ছ করতে আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথ আইন মানা, মিডিয়া এবং সুশীল সমাজকে পর্যবেক্ষণ ও সামালোচনা করতে দিতে আহ্বান জানানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত