আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন সাকিব

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন সাকিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান।

সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আই এম বাংলাদেশ’ প্রচারণার ‍উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সাকিব আল হাসান বলেন, ‘গতকাল মিরপুরে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করেছি, তখন গ্যালারিতে ৬ থেকে ৭ হাজার দর্শক নৌকা, নৌকা বলে স্লোগান দিয়েছে। আমি নিশ্চিত, দেশের মানুষ এ কথাই বলবে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখবেন।’

তিনি বলেন, ‘আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়েই সবচেয়ে ভালো অবস্থানে যেতে হবে। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। নিজেদের উন্নতি করতে পারলে বাংলাদেশের উন্নতি হবে। আমি নিশ্চিত, আপনাদের সবার স্বপ্ন আছে। তবে এ স্বপ্নটাকে আরো বেশি বড় করা উচিত।’

প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই দিন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে অনেক কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারের কোনো মন্ত্রণালয় বা কোনো প্রতিষ্ঠান যদি ভুল সিদ্ধান্ত নেয়, আমরা ব্যবসায়ী সমাজকে নিয়ে তার প্রতিবাদ করি। যেমন: গত ভ্যাট আইন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন, ব্যবসায়ীমহলের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ভ্যাট আইন স্থগিত করলাম। সেজন্য আমরা ব্যবসায়ীরা গর্বিত হয়েছি। আমরা সেই নেতার পেছনে থাকতে চাই, যিনি মানুষের কথা শোনেন ও মানুষের হৃদয়ের স্পন্দন বোঝেন।’


বিজিএমইএর প্রাক্তন সভাপতি আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, চিত্রনায়ক ফেরদৌস, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজাসহ অনেকে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত