আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

নৌকা বিজয়ী না হলে মসিবত নাজিল হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

নৌকা বিজয়ী না হলে মসিবত নাজিল হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

শুধু উন্নয়নের জন্যই নয়, দেশে শান্তিপূর্ণভাবে বাস করতেও আওয়ামী লীগের বিজয় প্রয়োজন বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী না হলে আপনাদের ওপর মসিবত নাজিল হবে।’

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী গত ১০ বছরের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আগামীতেও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত ১০ বছরে যেই উন্নয়ন কাজ হয়েছে তা বিগত ৫০ বছরেও হয়নি। আমাকে আবারো নির্বাচিত করলে ফরিদপুরের কোনো ছেলেমেয়েকে আর উচ্চ শিক্ষার জন্য ফরিদপুরের বাইরে যেতে হবে না। ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দেব। ফরিদপুর মেডিকেল কলেজকেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করব। ফরিদপুরে ঢাকার মতো ডিভিশনাল হেডকোয়ার্টার করব। সারাদেশের মধ্যে ফরিদপুরকে সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলব।’

এ সময় গত ১০ বছরে ফরিদপুরে কোনো ছিনতাই-রাহাজানি হয়নি বলেও দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুন্নাহার মহিদের সভাপতিত্বে জনসভায় আরো কথা বলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শ্যামল ব্যানার্জী, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ হাসান প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় এলজিআরডি মন্ত্রী কানাইপুর ইউনিয়নের খাসকান্দিতে আরো একটি জনসভায় বক্তব্য দেন। চাঁদপুর ইউনিয়নের জনসভার মাধ্যমে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর-৩ আসনে সংসদ নির্বাচনের প্রচারণা জনসভা শুরু করলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত