আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ইউসুফ আল-মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এসময় লালন ফকির (৫৬) নামে অপর একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। আহত লালন ফকির ওই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

আহত লালন ফকিরের ভাই আফসার ফকির জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই মোড় এলাকায় একটি চায়ের দোকানে আড্ডার সময় মজিদ নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানান ইউসুফ আল-মামুন। এক পর্যায়ে দু’জনের মধ্যে বিতর্কেও ঘটনা ঘটে। এসময় আরও লোকজন এসে ইউসুফকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে আমার বড়ভাই সাত নম্বর ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি লালন ফকির ছুটে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত লালন ফকিরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নর্থ চ্যানেল ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরউদ্দিন জানান, আমি এলাকায় ছিলাম না। তবে শুনেছি চায়ের দোকানে বসে আড্ডার এক পর্যায়ে মজিদ ও ইউসুফের মধ্যে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত