আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচার শুরু শেখ হাসিনার

টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচার শুরু শেখ হাসিনার

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন-ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার শুরু করতে বুধবার দুপুর দুইটা পাঁচ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।

গোপালগঞ্জ পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

এর আগে বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার পথে রওনা হন শেখ হাসিনা।

বুধবার বিকেল ৩টায় তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফার রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত কোটালীপাড়ার জনগণ। বর্ণিল সাজে সেজেছে সারা কোটালীপাড়া। নারী পুরুষ নির্বিশেষে মিছিল নিয়ে সকাল থেকেই কোটালীপাড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে সভাস্থলে আসতে শুরু করেছেন। তাদের হাতে শোভা পাচ্ছে নির্বাচনী প্রতীক নৌকা। নানা রঙয়ের ফেস্টুন নিয়ে সভাস্থলে আসা মানুষের মিছিলে আগতদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠছে সভাস্থলসহ আশপাশের এলাকা।

ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে বরণ করতে দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। প্রথম নির্বাচনী জনসভা থেকে আসবে গুরুত্বপূর্ণ নিদেশনা-এমনটাই মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রীর এই জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কোটালীপাড়া উপজেলা সদরসহ এর আশপাশের এলাকা।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার বলেন, আজকের জনসভা হবে স্মরণকালের স্মরণীয় জনসভা। সভাকে সফল করতে জাতির জনকের স্মৃতি বিজড়িত কোটালীপাড়া প্রস্তুত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর বলেন, প্রিয় নেত্রীর জনসভাকে সফল করতে দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সভাস্থল ও আশপাশের এলাকায় চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত