আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে আমীর খসরুর গণসংযোগকালে হামলা

চট্টগ্রামে আমীর খসরুর গণসংযোগকালে হামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এতে ছাত্রদলের কয়েকজন নেতা আহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদার বাড়ির মাঝিরঘাট রোড এলাকায় এই ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপি।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করছেন আমির খসরু মাহমদু চৌধরী। তার গণসংযোগে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং প্রচারে হামলার বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

বিএনপি নেতাদের দেওয়া তথ্যমতে, আহতদের মধ্যে রয়েছেন শিশির, রনি, রানা ও টিটু। এর মধ্যে টিটু স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং অন্য তিনজন ছাত্রদলের নেতাকর্মী। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছর। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'মাদারবাড়ি এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম। এ সময় লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা পেছন থেকে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন নারী সদস্যসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।' এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন বলেন, 'বুধবার দুপুরে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা গণসংযোগ করছিলাম। নেতাকর্মীরা মাঝিরঘাট এলাকায় গেলে স্থানীয় ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী পেছন থেকে লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়।'

এদিকে হামলা বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন নগরীর সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন। যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বিএনপির প্রচারে হামলা হয়েছে এমন কোনো বিষয় আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।' তবে আমীর খসরু বলেন, 'মাদারবাড়ি এলাকায় প্রচার চালাতে যাওয়ার আগেই বিষয়টি আমি নিজেই সদরঘাট থানার ওসিকে জানিয়েছিলাম। ওসি বিষয়টা জানেন না, এটা ঠিক নয়।'

প্রচারের দ্বিতীয় দিনে বুধবার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা মোড় থেকে শুরু করে কাজীরদীঘি, মুরগি ফার্ম, পাঠানপাড়া, ফৌজদারপাড়া, সাগরিকা রোড, বশির শাহ মাজার, লোহারপুল ও সরাইপাড়া বিশ্বরোড এলাকায় দিনভর গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১০ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় তিনি এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি ৩০ ডিসেম্বর সব ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। প্রচারে নোমানের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল, আহমেদুল আলম রাসেল প্রমুখ।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বহদ্দারহাট হক মার্কেট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রচার চালান চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থী দলের চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। তার নেতৃত্বে বহদ্দারহাট থেকে একটি র‌্যালি বের করা হয়। এটি খাজা রোড, বাদামতল, পাক্কা দোকান, সাবান ঘাটা, বলিরহাট ও কোদালপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত