আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ড. কামালের গাড়িতে হামলার তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. কামালের গাড়িতে হামলার তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এটা নিয়ে একটা জিডি হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিজয়ের পতাকা’ নামের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন দুটো আসন পাওয়ার জন্য বিএনপি-জামায়াতের সঙ্গ নিয়েছে। খুনি-রাজাকারদের সঙ্গে হাত মিলিয়েছে, এটা লজ্জাজনক ব্যাপার। সাংবাদিকদের সঙ্গে মিরপুরে ড. কামাল হোসেনের যে ঘটনা ঘটেছে, সেটা মোটেও কাম্য নয়। আমি মনে করি, সাংবাদিকেদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা ষড়যন্ত্রের অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে বেরিয়ে যাওয়ার পর ড. কামাল হোসেনের গাড়িতে হামলা হয়নি, তার দুটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ওই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বিএনপির কোনও নেতাকর্মীকে নতুন করে কোনও মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে৷

এর আগে ১৪ ডিসেম্বর শুক্রবার জাতীয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত